BSSAJ Logo
BSSAJ
公開済み
承認済み

আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণের সুযোগ

MN
MD NAZIM UDDIN
2026年6月15日2026年6月15日 更新
আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণের সুযোগ

বাংলাদেশ দূতাবাস — শ্রম কল্যাণ উইং, টোকিও

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সদস্যপদ গ্রহণের আহ্বান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশীর জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণের সুযোগ দিয়েছে। অনলাইন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের মাধ্যমে আজই সদস্যপদ গ্রহণ করুন এবং নিজের ও পরিবারের জন্য সরকারি নানাবিধ সুবিধা নিশ্চিত করুন।

সদস্যপদ গ্রহণে প্রয়োজনীয় কাগজপত্র

1. পূরণকৃত আবেদনপত্র

2. ওয়ার্ক পারমিট / আইডি / রেসিডেন্স কার্ড / ভিসার ফটোকপি

3. পাসপোর্টের ফটোকপি

4. পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি ছবি

5. সদস্য ফি হিসেবে ৬,০০০ (ছয় হাজার) জাপানিজ ইয়েন জমাদানের রিসিট

অনলাইন আবেদন

• ফরম পূরণ: https://portal.wewb.gov.bd/login

• ওয়েবসাইট: www.wewb.gov.bd

সদস্য ফি জমাদানের ব্যাংক অ্যাকাউন্ট

• Account Name: WELFARE FUND FOR BANGLADESHI WAGE EARNERS IN JAPAN

• Bank Name: Bank of Tokyo-Mitsubishi UFJ

• Branch: Meguroekimae

• Account Number: 0746699

যোগাযোগ

শ্রম কল্যাণ উইং, বাংলাদেশ দূতাবাস, টোকিও

• ☎ +81 03 3234 5801 (ext. 201)

• 📱 +8180 4352 4795