বাসাজ, জাপান
ফ্রি জাপান এডুকেশন ফেয়ার ২০২৭
Free Japan Education Fair 2027
১২ জানুয়ারি ২০২৭, মঙ্গলবার — ঢাকার ICCB-তে বাসাজ আয়োজন করছে জাপান এডুকেশন ফেয়ার। জাপান থেকে আসছে ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, সঙ্গে থাকছে বাসাজের সদস্য ভাষাশিক্ষাকেন্দ্রগুলো। শিক্ষার্থী ও অভিভাবকের জন্য প্রবেশ ফ্রি, জাপানি ভাষা স্কুলের স্টলও ফ্রি। এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহে চার জেলা শহরে সেমিনার হবে।
তারিখ
১২ জানুয়ারি ২০২৭
সময়
সকাল ১০টা – বিকাল ৫টা ৪৫
ভেন্যু
ICCB, ঢাকা
প্রবেশ
ফ্রি
এক নজরে
- নাম
- ফ্রি জাপান এডুকেশন ফেয়ার ২০২৭Free Japan Education Fair 2027
- তারিখ
- ১২ জানুয়ারি ২০২৭ (মঙ্গলবার)
- সময়
- সকাল ১০টা – বিকাল ৫টা ৪৫
- ভেন্যু
- ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB), ঢাকাহল বুকিং নিশ্চিত হয়েছে
- পরের দিন
- ১৩ জানুয়ারি ২০২৭ (বুধবার) · ভাষাকেন্দ্র ঘুরে দেখা (ঐচ্ছিক) ও অতিথিদের নৈশভোজ, সন্ধ্যা ৬টা
- আয়োজক
- বাংলাদেশি স্টুডেন্টস’ সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান (বাসাজ) ও BSSAJ PLC
- প্রবেশ
- ফ্রি। আগে অনলাইনে নাম লেখালে QR পাস পাবেন, আলাদা কাউন্টার দিয়ে ঢুকবেন। না লেখালেও ঢোকা যাবে।
- কত দর্শনার্থী
- ১০,০০০-এর বেশি শিক্ষার্থী ও অভিভাবকআমাদের প্রাক্কলন
- জাপানি প্রতিষ্ঠান
- ৩০টির বেশি — ভাষা স্কুল, বিশ্ববিদ্যালয়, কারিগরি স্কুলবাসাজের সেমিনারে এ পর্যন্ত ৮৫টির বেশি জাপানি ভাষা স্কুল এসেছে
- সদস্য ভাষাকেন্দ্র
- বাসাজের ৮৪টি সদস্য কেন্দ্র, যারা নিয়মিত জাপানে শিক্ষার্থী পাঠায়
- মোট স্টল
- ১০০টি (জোন A ৩০ · জোন C ৬০ · ফুড ১০)
- ভাষা
- বাংলা, ইংরেজি ও জাপানি। স্টলে দোভাষী থাকবেন।
মেলার উদ্দেশ্য
জাপানে পড়তে যেতে চাওয়া শিক্ষার্থী আর জাপানের স্কুল — এই দুই পক্ষকে এক দিনে, এক ছাদের নিচে সরাসরি বসানো। মাঝখানে কেউ না থাকলে ভুল তথ্য আর বাড়তি খরচের সুযোগ কমে যায়, আর স্কুলও নিজের চোখে দেখতে পারে কে সত্যিই প্রস্তুত।
শিক্ষার্থী ও অভিভাবক
- এই মেলা থেকে কী পাবে
- এক জায়গায় ৩০টির বেশি স্কুলের সঙ্গে সরাসরি কথা — কোন স্কুলে কী পড়ানো হয়, কত খরচ, কী যোগ্যতা লাগে, ভিসার জন্য কোন কাগজ লাগে। কোনো মাধ্যম ছাড়াই, বিনা পয়সায়। স্কলারশিপ আর ফি ছাড়ের ঘোষণাও সরাসরি স্কুলের মুখ থেকে।
জাপানি স্কুল
- এই মেলা থেকে কী পাবে
- প্রস্তুত শিক্ষার্থী নিজের চোখে দেখা ও বাছাই, বাংলাদেশের বাস্তব চিত্র বোঝা, আর বাসাজের সদস্য ভাষাকেন্দ্রগুলোর সঙ্গে পরিচয় ও সমঝোতা (MOU)।
বাসাজের সদস্য ভাষাকেন্দ্র
- এই মেলা থেকে কী পাবে
- নতুন জাপানি স্কুলের সঙ্গে যোগাযোগ, নিজের কেন্দ্রের পরিচিতি তুলে ধরার জায়গা, আর শিক্ষার্থী-অভিভাবকের সামনে সরাসরি উপস্থিতি।
স্পনসর ও সেবা প্রতিষ্ঠান
- এই মেলা থেকে কী পাবে
- একদিনে হাজার হাজার জাপানগামী শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সামনে নিজের সেবা তুলে ধরা — ব্যাংক, মেডিকেল, টিকিট, মোবাইল, প্রশিক্ষণ।
| কে | এই মেলা থেকে কী পাবে |
|---|---|
| শিক্ষার্থী ও অভিভাবক | এক জায়গায় ৩০টির বেশি স্কুলের সঙ্গে সরাসরি কথা — কোন স্কুলে কী পড়ানো হয়, কত খরচ, কী যোগ্যতা লাগে, ভিসার জন্য কোন কাগজ লাগে। কোনো মাধ্যম ছাড়াই, বিনা পয়সায়। স্কলারশিপ আর ফি ছাড়ের ঘোষণাও সরাসরি স্কুলের মুখ থেকে। |
| জাপানি স্কুল | প্রস্তুত শিক্ষার্থী নিজের চোখে দেখা ও বাছাই, বাংলাদেশের বাস্তব চিত্র বোঝা, আর বাসাজের সদস্য ভাষাকেন্দ্রগুলোর সঙ্গে পরিচয় ও সমঝোতা (MOU)। |
| বাসাজের সদস্য ভাষাকেন্দ্র | নতুন জাপানি স্কুলের সঙ্গে যোগাযোগ, নিজের কেন্দ্রের পরিচিতি তুলে ধরার জায়গা, আর শিক্ষার্থী-অভিভাবকের সামনে সরাসরি উপস্থিতি। |
| স্পনসর ও সেবা প্রতিষ্ঠান | একদিনে হাজার হাজার জাপানগামী শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সামনে নিজের সেবা তুলে ধরা — ব্যাংক, মেডিকেল, টিকিট, মোবাইল, প্রশিক্ষণ। |
বাসাজ নিজে শিক্ষার্থী পাঠায় না, ভিসার নিশ্চয়তাও দেয় না। মেলার কাজ শুধু দুই পক্ষকে এক জায়গায় আনা — এরপর কে কার সঙ্গে কাজ করবে, সেটা তাদের নিজেদের সিদ্ধান্ত।
আগের আয়োজন
ঢাকা ও জাপান মিলিয়ে বাসাজের আগের আয়োজনগুলো:
৩ জুলাই ২০২৫
টোকিও সেমিনার — জাপানি ভাষা স্কুলের জন্য
টোকিও
প্রায় ৪৫টি স্কুল
ছবি দেখুন২২ জুলাই ২০২৫
বাসাজ রাউন্ডটেবিল কনফারেন্স ২০২৫
ঢাকা
ছবি দেখুন২৯ জুলাই ২০২৫
ওসাকা সেমিনার — জাপানি ভাষা স্কুলের জন্য
ওসাকা
প্রায় ৪০টি স্কুল
ছবি দেখুন১৮ আগস্ট ২০২৫
জাপান স্টাডি প্রস্তুতি সেমিনার
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকা
৪০০-র বেশি শিক্ষার্থী
ছবি দেখুন৩ অক্টোবর ২০২৫
হিরোশিমা সেমিনারে অংশগ্রহণ
হিরোশিমা
২১ ডিসেম্বর ২০২৫
বাসাজ স্পিচ কনটেস্ট ও জাপান গাইডলাইন সেমিনার
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা
প্রায় ৩,০০০ জন
ছবি দেখুনএপ্রিল ২০২৬
টোকিও সেমিনার — বাংলাদেশ দূতাবাসে
টোকিও
১০ আগস্ট ২০২৬
সেন্দাই সেমিনার — দূতাবাসের আয়োজনে
সেন্দাই
ছবি দেখুন২১ সেপ্টেম্বর ২০২৬
JLPT কৃতী সংবর্ধনা ও জাপান গাইডলাইন সেমিনার
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকা
অক্টোবর ২০২৬
নাগোয়া সেমিনার — জাপানি ভাষা স্কুলের জন্য
নাগোয়া
| তারিখ | আয়োজন | স্থান | অংশগ্রহণ |
|---|---|---|---|
| ৩ জুলাই ২০২৫ | টোকিও সেমিনার — জাপানি ভাষা স্কুলের জন্যছবি দেখুন | টোকিও | প্রায় ৪৫টি স্কুল |
| ২২ জুলাই ২০২৫ | বাসাজ রাউন্ডটেবিল কনফারেন্স ২০২৫ছবি দেখুন | ঢাকা | — |
| ২৯ জুলাই ২০২৫ | ওসাকা সেমিনার — জাপানি ভাষা স্কুলের জন্যছবি দেখুন | ওসাকা | প্রায় ৪০টি স্কুল |
| ১৮ আগস্ট ২০২৫ | জাপান স্টাডি প্রস্তুতি সেমিনারছবি দেখুন | আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকা | ৪০০-র বেশি শিক্ষার্থী |
| ৩ অক্টোবর ২০২৫ | হিরোশিমা সেমিনারে অংশগ্রহণ | হিরোশিমা | — |
| ২১ ডিসেম্বর ২০২৫ | বাসাজ স্পিচ কনটেস্ট ও জাপান গাইডলাইন সেমিনারছবি দেখুন | চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা | প্রায় ৩,০০০ জন |
| এপ্রিল ২০২৬ | টোকিও সেমিনার — বাংলাদেশ দূতাবাসে | টোকিও | — |
| ১০ আগস্ট ২০২৬ | সেন্দাই সেমিনার — দূতাবাসের আয়োজনেছবি দেখুন | সেন্দাই | — |
| ২১ সেপ্টেম্বর ২০২৬ | JLPT কৃতী সংবর্ধনা ও জাপান গাইডলাইন সেমিনার | আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকা | — |
| অক্টোবর ২০২৬ | নাগোয়া সেমিনার — জাপানি ভাষা স্কুলের জন্য | নাগোয়া | — |
আয়োজনের নামে ক্লিক করলে বাসাজের সাইটের ওই পাতাটি খুলবে — বিবরণ, ছবি, কারা ছিলেন।
এই সেমিনারগুলো থেকেই জাপানের ৮৫টির বেশি ভাষা স্কুলের সঙ্গে বাসাজের যোগাযোগ তৈরি হয়েছে। ঢাকার দিকে সবচেয়ে বড় আয়োজন ছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ওই সেমিনার — প্রায় তিন হাজার শিক্ষার্থী।
ICCB-র জায়গা তার চেয়ে অনেক বড়, আর এবার চার জেলার সেমিনার থেকেও শিক্ষার্থীরা আসবে। সেই হিসাবে দশ হাজারের বেশি দর্শনার্থী ধরা হয়েছে — এটা আমাদের প্রাক্কলন, গোনা সংখ্যা নয়। ফেয়ারের পর আসল সংখ্যা এই পাতাতেই দেওয়া হবে।
ফেয়ারের আগে জেলা সেমিনার
চার জেলা শহরে একদিনের সেমিনার। জাপানে পড়তে যাওয়ার খুঁটিনাটি — কোন ধরনের স্কুল, কী কী লাগে, ভাষা কতটুকু দরকার — শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হবে, সঙ্গে ফেয়ারের কথা। স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসককে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেমিনার শুরুর আগে ২৮ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন।
৩ জানুয়ারি ২০২৭ (রবিবার)
- জেলা
- মুন্সিগঞ্জ
- মন্তব্য
- হল ও বক্তা ঠিক হচ্ছে
৫ জানুয়ারি ২০২৭ (মঙ্গলবার)
- জেলা
- নারায়ণগঞ্জ
- মন্তব্য
- হল ও বক্তা ঠিক হচ্ছে
৬ জানুয়ারি ২০২৭ (বুধবার)
- জেলা
- কুমিল্লা
- মন্তব্য
- হল ও বক্তা ঠিক হচ্ছে
৮ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)
- জেলা
- বগুড়া
- মন্তব্য
- জুমার নামাজের সময় মিলিয়ে সূচি হবে
| তারিখ | জেলা | মন্তব্য |
|---|---|---|
| ৩ জানুয়ারি ২০২৭ (রবিবার) | মুন্সিগঞ্জ | হল ও বক্তা ঠিক হচ্ছে |
| ৫ জানুয়ারি ২০২৭ (মঙ্গলবার) | নারায়ণগঞ্জ | হল ও বক্তা ঠিক হচ্ছে |
| ৬ জানুয়ারি ২০২৭ (বুধবার) | কুমিল্লা | হল ও বক্তা ঠিক হচ্ছে |
| ৮ জানুয়ারি ২০২৭ (শুক্রবার) | বগুড়া | জুমার নামাজের সময় মিলিয়ে সূচি হবে |
সেমিনারে যারা নাম লেখাবে, তারা ঢাকার ফেয়ারে অগ্রাধিকার পাস পাবে — দ্রুত প্রবেশ, আলাদা কাউন্টার। ওই জেলার সদস্য এজেন্সিগুলো সেমিনারে ছোট একটা তথ্য ডেস্ক নিতে পারবে।
ফেয়ারের দিনের সূচি
৮:০০ – ৯:৩০
- পর্ব
- প্রতিনিধিরা হলে পৌঁছাবেন, স্টল সাজানো, সংক্ষিপ্ত আলোচনা ও চা
- স্কুলের ভূমিকা
- স্টল প্রস্তুত করা
১০:০০ – ১০:৪৫
- পর্ব
- উদ্বোধন — সভাপতির স্বাগত বক্তব্য, অতিথির বক্তব্য, ফিতা কাটা, গ্রুপ ছবি
- স্কুলের ভূমিকা
- উপস্থিত থাকা
১১:০০ – ১৭:০০
- পর্ব
- প্রদর্শনী ও কাউন্সেলিং — স্টলে শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে সরাসরি কথা
- স্কুলের ভূমিকা
- সারাদিন স্টল চালু
১১:০০ – ১২:৩০
- পর্ব
- মঞ্চে স্কুল পরিচিতি — প্রতিটি স্কুল ৫–৭ মিনিট
- স্কুলের ভূমিকা
- ঐচ্ছিক, আগে বুকিং
১২:৩০ – ১৩:৩০
- পর্ব
- মধ্যাহ্নভোজ — প্রতিনিধিদের জন্য আলাদা লাউঞ্জে
- স্কুলের ভূমিকা
- —
১৩:৩০ – ১৫:০০
- পর্ব
- স্কুল ও সদস্য ভাষাকেন্দ্রের আলাদা বৈঠক — প্রতিটি ১৫ মিনিট
- স্কুলের ভূমিকা
- ঐচ্ছিক, আগে বুকিং
১৫:০০ – ১৬:০০
- পর্ব
- সমঝোতা স্মারক (MOU) সই — স্কুল ও ভাষাকেন্দ্রের মধ্যে, মঞ্চে
- স্কুলের ভূমিকা
- ঐচ্ছিক, আগে নিবন্ধন
১৬:০০ – ১৭:০০
- পর্ব
- প্রশ্নোত্তর পর্ব — “জাপানে পড়াশোনা ও জীবন”
- স্কুলের ভূমিকা
- ঐচ্ছিক প্যানেলিস্ট
১৭:০০ – ১৭:৪৫
- পর্ব
- সমাপনী — অংশগ্রহণের সনদ ও ধন্যবাদ
- স্কুলের ভূমিকা
- উপস্থিত থাকা
| সময় | পর্ব | স্কুলের ভূমিকা |
|---|---|---|
| ৮:০০ – ৯:৩০ | প্রতিনিধিরা হলে পৌঁছাবেন, স্টল সাজানো, সংক্ষিপ্ত আলোচনা ও চা | স্টল প্রস্তুত করা |
| ১০:০০ – ১০:৪৫ | উদ্বোধন — সভাপতির স্বাগত বক্তব্য, অতিথির বক্তব্য, ফিতা কাটা, গ্রুপ ছবি | উপস্থিত থাকা |
| ১১:০০ – ১৭:০০ | প্রদর্শনী ও কাউন্সেলিং — স্টলে শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে সরাসরি কথা | সারাদিন স্টল চালু |
| ১১:০০ – ১২:৩০ | মঞ্চে স্কুল পরিচিতি — প্রতিটি স্কুল ৫–৭ মিনিট | ঐচ্ছিক, আগে বুকিং |
| ১২:৩০ – ১৩:৩০ | মধ্যাহ্নভোজ — প্রতিনিধিদের জন্য আলাদা লাউঞ্জে | — |
| ১৩:৩০ – ১৫:০০ | স্কুল ও সদস্য ভাষাকেন্দ্রের আলাদা বৈঠক — প্রতিটি ১৫ মিনিট | ঐচ্ছিক, আগে বুকিং |
| ১৫:০০ – ১৬:০০ | সমঝোতা স্মারক (MOU) সই — স্কুল ও ভাষাকেন্দ্রের মধ্যে, মঞ্চে | ঐচ্ছিক, আগে নিবন্ধন |
| ১৬:০০ – ১৭:০০ | প্রশ্নোত্তর পর্ব — “জাপানে পড়াশোনা ও জীবন” | ঐচ্ছিক প্যানেলিস্ট |
| ১৭:০০ – ১৭:৪৫ | সমাপনী — অংশগ্রহণের সনদ ও ধন্যবাদ | উপস্থিত থাকা |
সমঝোতা (MOU) হবে স্কুল আর ভাষাকেন্দ্রের মধ্যে। বাসাজ কোনো পক্ষ নয়, শুধু আয়োজক ও সাক্ষী।
হলের বিন্যাস
জোন A
- কারা থাকবে
- জাপানি ভাষা স্কুল, বিশ্ববিদ্যালয় ও কারিগরি স্কুল
- স্টল
- ৩০
জোন B
- কারা থাকবে
- অন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠান
- স্টল
- —
জোন C
- কারা থাকবে
- বাসাজ সদস্য ভাষাশিক্ষাকেন্দ্র ও স্টাডি-অ্যাব্রোড এজেন্সি
- স্টল
- ৬০
ফুড কোর্ট
- কারা থাকবে
- খাবার ও পানীয়
- স্টল
- ১০
সামনের সারি
- কারা থাকবে
- প্রবেশপথ ও মঞ্চের কাছে — স্পনসরদের জন্য রাখা
- স্টল
- —
দ্বিতীয় তলা
- কারা থাকবে
- উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার সেশন, ৩০০ আসন
- স্টল
- —
| জোন | কারা থাকবে | স্টল |
|---|---|---|
| জোন A | জাপানি ভাষা স্কুল, বিশ্ববিদ্যালয় ও কারিগরি স্কুল | ৩০ |
| জোন B | অন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠান | — |
| জোন C | বাসাজ সদস্য ভাষাশিক্ষাকেন্দ্র ও স্টাডি-অ্যাব্রোড এজেন্সি | ৬০ |
| ফুড কোর্ট | খাবার ও পানীয় | ১০ |
| সামনের সারি | প্রবেশপথ ও মঞ্চের কাছে — স্পনসরদের জন্য রাখা | — |
| দ্বিতীয় তলা | উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার সেশন, ৩০০ আসন | — |
হলের চূড়ান্ত নকশা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে পেলে এই পাতায় দেওয়া হবে।
অংশগ্রহণের সুযোগ ও ফি
৭.১ জাপানি শিক্ষাপ্রতিষ্ঠান
A · প্রদর্শনী স্টল
- কী পাবে
- নির্দিষ্ট স্টল, টেবিল-চেয়ার, নামফলক, স্বেচ্ছাসেবক ও দোভাষী সহায়তা, নিজের QR কোড আর মেলার পরে আগ্রহী শিক্ষার্থীদের তালিকা
- ফি
- বিনামূল্যে · ভাষা স্কুলের জন্য। বিশ্ববিদ্যালয় ও ভোকেশনাল — আলোচনা সাপেক্ষে।
B · তথ্য কণিকায় পরিচিতি
- কী পাবে
- পরিচিতি বইয়ে পূর্ণ A4 এক পাতা। নকশা প্রতিষ্ঠান নিজে করে ছাপার উপযোগী ফাইলে (AI / Illustrator) পাঠাবে, বাসাজ হুবহু ছাপবে।
- ফি
- ¥১,০০,০০০ · প্রতি প্রতিষ্ঠান
C · স্কলারশিপ প্রচার
- কী পাবে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, ফি ছাড় বা ভর্তি প্রস্তাব ফেয়ারে ও বাসাজের চ্যানেলে প্রচার
- ফি
- বিনামূল্যে
বড় পর্দায় প্রচার, আগ্রহীদের তালিকা, সমঝোতা সই, অতিথিদের নৈশভোজ
- কী পাবে
- মূল মঞ্চের বড় পর্দায় স্কুলের ছবি ও ভিডিও; মেলার পরে আগ্রহী শিক্ষার্থীদের তালিকা; মঞ্চে সমঝোতা সই; ১৩ জানুয়ারির নৈশভোজ
- ফি
- অতিরিক্ত ফি নেই
| সুযোগ | কী পাবে | ফি |
|---|---|---|
| A · প্রদর্শনী স্টল | নির্দিষ্ট স্টল, টেবিল-চেয়ার, নামফলক, স্বেচ্ছাসেবক ও দোভাষী সহায়তা, নিজের QR কোড আর মেলার পরে আগ্রহী শিক্ষার্থীদের তালিকা | বিনামূল্যে · ভাষা স্কুলের জন্য। বিশ্ববিদ্যালয় ও ভোকেশনাল — আলোচনা সাপেক্ষে। |
| B · তথ্য কণিকায় পরিচিতি | পরিচিতি বইয়ে পূর্ণ A4 এক পাতা। নকশা প্রতিষ্ঠান নিজে করে ছাপার উপযোগী ফাইলে (AI / Illustrator) পাঠাবে, বাসাজ হুবহু ছাপবে। | ¥১,০০,০০০ · প্রতি প্রতিষ্ঠান |
| C · স্কলারশিপ প্রচার | বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, ফি ছাড় বা ভর্তি প্রস্তাব ফেয়ারে ও বাসাজের চ্যানেলে প্রচার | বিনামূল্যে |
| বড় পর্দায় প্রচার, আগ্রহীদের তালিকা, সমঝোতা সই, অতিথিদের নৈশভোজ | মূল মঞ্চের বড় পর্দায় স্কুলের ছবি ও ভিডিও; মেলার পরে আগ্রহী শিক্ষার্থীদের তালিকা; মঞ্চে সমঝোতা সই; ১৩ জানুয়ারির নৈশভোজ | অতিরিক্ত ফি নেই |
জাপানি প্রতিষ্ঠানের কাছ থেকে একটাই ফি নেওয়া হয় — তথ্য কণিকার ¥১,০০,০০০। যাতায়াত, থাকা-খাওয়া আর নিজের প্রচার উপকরণের খরচ প্রতিষ্ঠানের নিজের।
৭.২ বাসাজ সদস্য ভাষাকেন্দ্র ও এজেন্সি
স্টলের দাম এখনো চূড়ান্ত নয়। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির দাম হাতে এলে কার্যনির্বাহী কমিটি ঠিক করবে। নিচের অঙ্কগুলো প্রস্তাবিত।
প্রিমিয়াম
- অবস্থান ও সুবিধা
- প্রবেশপথ ও মঞ্চের কাছে, সবচেয়ে বড় মাপ, তথ্য কণিকায় পূর্ণ পাতা
- প্রস্তাবিত ফি
- ১,২০,০০০ টাকা
গোল্ড
- অবস্থান ও সুবিধা
- মাঝের সারি, তথ্য কণিকায় অর্ধ পাতা, লোগো বোর্ডে নাম
- প্রস্তাবিত ফি
- ৮০,০০০ টাকা
স্ট্যান্ডার্ড
- অবস্থান ও সুবিধা
- টেবিল, দুটি চেয়ার ও নামফলক, তথ্য কণিকায় নাম
- প্রস্তাবিত ফি
- ৫০,০০০ টাকা
ফুড ও বেভারেজ
- অবস্থান ও সুবিধা
- ফুড কোর্টে, ১০টি স্টল
- প্রস্তাবিত ফি
- আলাদা দর
| স্টলের ধরন | অবস্থান ও সুবিধা | প্রস্তাবিত ফি |
|---|---|---|
| প্রিমিয়াম | প্রবেশপথ ও মঞ্চের কাছে, সবচেয়ে বড় মাপ, তথ্য কণিকায় পূর্ণ পাতা | ১,২০,০০০ টাকা |
| গোল্ড | মাঝের সারি, তথ্য কণিকায় অর্ধ পাতা, লোগো বোর্ডে নাম | ৮০,০০০ টাকা |
| স্ট্যান্ডার্ড | টেবিল, দুটি চেয়ার ও নামফলক, তথ্য কণিকায় নাম | ৫০,০০০ টাকা |
| ফুড ও বেভারেজ | ফুড কোর্টে, ১০টি স্টল | আলাদা দর |
ফির ভেতরে যা নেই: স্টলের ভেতরের সাজসজ্জা, বাড়তি বিদ্যুৎ লাইন, নিজের ব্যানার-প্রিন্ট, প্রতিনিধিদের দুপুরের খাবার আর মালামাল আনা-নেওয়ার খরচ।
সদস্য নীতি: ফি সবার জন্য এক, কাউকে ফ্রি বা ছাড় দেওয়া হয় না। তবে বুকিংয়ের প্রথম সপ্তাহটা সদস্য এজেন্সিদের — জায়গা বেছে নেওয়ার সুযোগ তারা আগে পাবে।
বুকিং: নভেম্বরের মাঝামাঝি খুলবে। স্টল শেষ হয়ে গেলে বন্ধ।
স্পনসরশিপ
স্পনসরশিপ দুই ভাগে — জেলা সেমিনারের আলাদা, ঢাকার ফেয়ারের আলাদা। সেমিনারের নাম কীভাবে লেখা হবে সেটা নির্ভর করে ক’জন স্পনসর এলেন তার উপর। নিয়মটা আগেই ঠিক করা আছে, যাতে পরে কে বড় কে ছোট এই প্রশ্ন না ওঠে।
৮.১ কারা স্পনসর হতে পারেন
মেলায় আসবেন জাপানে পড়তে যেতে চাওয়া শিক্ষার্থী আর তাঁদের অভিভাবক। তাই যেসব প্রতিষ্ঠানের সেবা এই শিক্ষার্থীদের সত্যিই কাজে লাগে, তাঁদের জন্যই এই মেলা মানানসই।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
- কেন মানানসই
- শিক্ষা ঋণ, স্টুডেন্ট ফাইল, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, বিদেশে টাকা পাঠানো
মানি ট্রান্সফার ও মানি এক্সচেঞ্জ
- কেন মানানসই
- জাপানে টিউশন ফি পাঠানো, ইয়েন কেনা
এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সি
- কেন মানানসই
- টিকিট, ভিসা পাওয়ার পর যাত্রার ব্যবস্থা
মেডিকেল চেকআপ সেন্টার
- কেন মানানসই
- ভিসার জন্য স্বাস্থ্য পরীক্ষা
মোবাইল ও ইন্টারনেট সেবা
- কেন মানানসই
- জাপানে পরিবারের সঙ্গে যোগাযোগের প্যাকেজ
বীমা, কুরিয়ার ও কার্গো প্রতিষ্ঠান
- কেন মানানসই
- শিক্ষার্থীর বীমা, কাগজ ও মালামাল জাপানে পাঠানো
প্রশিক্ষণ ও স্কিল সেন্টার
- কেন মানানসই
- জাপানি ভাষা, আইটি, কেয়ারগিভিং — জাপানে কাজে লাগে এমন দক্ষতা
খাদ্য ও পানীয় প্রতিষ্ঠান
- কেন মানানসই
- ফুড কোর্টের ১০টি স্টল, সারাদিন দর্শনার্থীর সামনে
গণমাধ্যম
- কেন মানানসই
- মিডিয়া পার্টনার — টাকার বদলে প্রচারের বিনিময়ে
জাপানি কোম্পানি ও সংগঠন
- কেন মানানসই
- যারা ভবিষ্যতে বাংলাদেশ থেকে শিক্ষার্থী বা কর্মী নিতে চায়
| কারা | কেন মানানসই |
|---|---|
| ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান | শিক্ষা ঋণ, স্টুডেন্ট ফাইল, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, বিদেশে টাকা পাঠানো |
| মানি ট্রান্সফার ও মানি এক্সচেঞ্জ | জাপানে টিউশন ফি পাঠানো, ইয়েন কেনা |
| এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সি | টিকিট, ভিসা পাওয়ার পর যাত্রার ব্যবস্থা |
| মেডিকেল চেকআপ সেন্টার | ভিসার জন্য স্বাস্থ্য পরীক্ষা |
| মোবাইল ও ইন্টারনেট সেবা | জাপানে পরিবারের সঙ্গে যোগাযোগের প্যাকেজ |
| বীমা, কুরিয়ার ও কার্গো প্রতিষ্ঠান | শিক্ষার্থীর বীমা, কাগজ ও মালামাল জাপানে পাঠানো |
| প্রশিক্ষণ ও স্কিল সেন্টার | জাপানি ভাষা, আইটি, কেয়ারগিভিং — জাপানে কাজে লাগে এমন দক্ষতা |
| খাদ্য ও পানীয় প্রতিষ্ঠান | ফুড কোর্টের ১০টি স্টল, সারাদিন দর্শনার্থীর সামনে |
| গণমাধ্যম | মিডিয়া পার্টনার — টাকার বদলে প্রচারের বিনিময়ে |
| জাপানি কোম্পানি ও সংগঠন | যারা ভবিষ্যতে বাংলাদেশ থেকে শিক্ষার্থী বা কর্মী নিতে চায় |
যাঁদের স্পনসরশিপ নেওয়া হয় না: অনিবন্ধিত রিক্রুটিং প্রতিষ্ঠান, যাদের বিরুদ্ধে শিক্ষার্থী প্রতারণার অভিযোগ আছে, আর যারা “ভিসা নিশ্চিত” ধরনের প্রতিশ্রুতি দিয়ে প্রচার করে।
৮.২ জেলা সেমিনার স্পনসর
দাম প্রতি সেমিনার, চারটির প্রতিটির জন্য আলাদা
প্রধান স্পনসর
- প্রস্তাবিত মূল্য
- ১,৫০,০০০ টাকা
- সংখ্যা
- প্রতি জেলায় ১
- যা পাবে
- সেমিনারের নামের শুরুতে প্রতিষ্ঠানের নাম, তিন বোর্ডেই সবচেয়ে বড় লোগো, মঞ্চে ৫ মিনিট বক্তব্য আর একটা ডেস্ক
সহ-স্পনসর
- প্রস্তাবিত মূল্য
- ৫০,০০০ টাকা
- সংখ্যা
- সর্বোচ্চ ৪
- যা পাবে
- “প্রেজেন্টেড বাই”-তে নাম, তিন বোর্ডে সমান মাপের লোগো আর একটা ডেস্ক
চার জেলার স্পনসর
- প্রস্তাবিত মূল্য
- আলোচনা সাপেক্ষে
- সংখ্যা
- ১
- যা পাবে
- চার জেলাতেই একক স্পনসর, সংবাদ সম্মেলনেও আলাদা করে নাম
| প্যাকেজ | প্রস্তাবিত মূল্য | সংখ্যা | যা পাবে |
|---|---|---|---|
| প্রধান স্পনসর | ১,৫০,০০০ টাকা | প্রতি জেলায় ১ | সেমিনারের নামের শুরুতে প্রতিষ্ঠানের নাম, তিন বোর্ডেই সবচেয়ে বড় লোগো, মঞ্চে ৫ মিনিট বক্তব্য আর একটা ডেস্ক |
| সহ-স্পনসর | ৫০,০০০ টাকা | সর্বোচ্চ ৪ | “প্রেজেন্টেড বাই”-তে নাম, তিন বোর্ডে সমান মাপের লোগো আর একটা ডেস্ক |
| চার জেলার স্পনসর | আলোচনা সাপেক্ষে | ১ | চার জেলাতেই একক স্পনসর, সংবাদ সম্মেলনেও আলাদা করে নাম |
সেমিনারের নাম যেভাবে লেখা হবে
একজন স্পনসর
- নাম
- [প্রতিষ্ঠানের নাম] প্রেজেন্টস বাসাজ জাপান শিক্ষা সেমিনার ২০২৭ – বগুড়া
একাধিক স্পনসর
- নাম
- বাসাজ জাপান শিক্ষা সেমিনার ২০২৭ – বগুড়া · তার নিচে — প্রেজেন্টেড বাই: ক · খ · গ
| অবস্থা | নাম |
|---|---|
| একজন স্পনসর | [প্রতিষ্ঠানের নাম] প্রেজেন্টস বাসাজ জাপান শিক্ষা সেমিনার ২০২৭ – বগুড়া |
| একাধিক স্পনসর | বাসাজ জাপান শিক্ষা সেমিনার ২০২৭ – বগুড়া · তার নিচে — প্রেজেন্টেড বাই: ক · খ · গ |
৮.৩ তিনটি লোগো বোর্ড
১. মঞ্চের পেছনের ব্যানার
- কোথায়
- মঞ্চের পেছনে
- উদ্দেশ্য
- সব ছবি আর ভিডিওতে থাকে, মিডিয়া কাভারেজে সবচেয়ে বেশি চোখে পড়ে
২. প্রবেশ গেট ও দাঁড়ানো ব্যানার
- কোথায়
- ভেন্যুর মুখে
- উদ্দেশ্য
- আসা-যাওয়ার সময় সবাই দেখে
৩. ছবি তোলার বোর্ড
- কোথায়
- লবিতে
- উদ্দেশ্য
- অতিথি আর অংশগ্রহণকারীদের ছবি তোলার জায়গা, সোশ্যাল মিডিয়ায় ছড়ায়
| বোর্ড | কোথায় | উদ্দেশ্য |
|---|---|---|
| ১. মঞ্চের পেছনের ব্যানার | মঞ্চের পেছনে | সব ছবি আর ভিডিওতে থাকে, মিডিয়া কাভারেজে সবচেয়ে বেশি চোখে পড়ে |
| ২. প্রবেশ গেট ও দাঁড়ানো ব্যানার | ভেন্যুর মুখে | আসা-যাওয়ার সময় সবাই দেখে |
| ৩. ছবি তোলার বোর্ড | লবিতে | অতিথি আর অংশগ্রহণকারীদের ছবি তোলার জায়গা, সোশ্যাল মিডিয়ায় ছড়ায় |
সদস্যদের লোগোর নিয়ম: যে সদস্য এজেন্সি তথ্য কণিকায় থাকবে, তার লোগো চার সেমিনার আর ফেয়ারের বোর্ডে সমান মাপে যাবে। সবার জন্য এক নিয়ম।
৮.৪ ফেয়ার স্পনসর (১২ জানুয়ারি)
ফেয়ারের স্পনসরশিপের প্রস্তাব এখনো তৈরি হচ্ছে — হলের চূড়ান্ত খরচ আর স্টল বিক্রির হিসাব পেলে অঙ্ক বসবে। প্রবেশপথ আর মঞ্চের কাছের সামনের সারিটা স্পনসরদের জন্য রাখা আছে। আগ্রহ থাকলে জানান, প্রস্তাব তৈরি হলেই পাঠাব।
৮.৫ মিডিয়া পার্টনার ও স্থানীয় স্পনসর
মিডিয়া পার্টনারের পরিচিতি হবে সংবাদ সম্মেলনে ও প্রতিটি সেমিনারে, লোগো যাবে তিন বোর্ডে — বিনিময়ে প্রচার, টাকা নয়। স্থানীয় স্পনসর শুধু নিজের জেলার সেমিনারের জন্য, জেলা দায়িত্বপ্রাপ্তের মাধ্যমে। চাইলে একটা আইটেমও স্পনসর করা যায়, যেমন জেলা থেকে ফেয়ারে আনার শাটল বাস।
৮.৬ স্পনসরশিপের শর্ত
- লোগো ব্যবহারের অনুমতি স্পনসর লিখিতভাবে দেবেন। অনুমতি ছাড়া কোনো প্রচারণায় নাম বা লোগো যাবে না।
- স্পনসর নিজেকে “বাসাজ অনুমোদিত” বা “বাসাজের মাধ্যমে ভিসা” — এভাবে প্রচার করতে পারবেন না।
- অনিবন্ধিত বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এমন রিক্রুটিং প্রতিষ্ঠানের স্পনসরশিপ নেওয়া হবে না। সিদ্ধান্ত কার্যনির্বাহী কমিটির।
- লোগো আর তথ্য জমা দিতে হবে আয়োজনের অন্তত ১০ দিন আগে — বোর্ড ছাপার সময় রাখতে হয়।
- সব অঙ্ক প্রস্তাবিত, কার্যনির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে।
তথ্য কণিকা — অফিসিয়াল পরিচিতি বই
জাপানি স্কুল আর বাসাজ সদস্য ভাষাকেন্দ্র — দুইয়ের পরিচিতি একই বইয়ে। বিতরণ হবে ফেয়ারের দর্শনার্থী, চার জেলার সেমিনার আর সদস্য এজেন্সিদের মধ্যে। ফেয়ার শেষ হলেও বইটা সারা বছর সদস্য কেন্দ্রগুলোর হাতে থাকে।
জাপানি শিক্ষাপ্রতিষ্ঠান
- ফি
- ¥১,০০,০০০
- কী পাবে
- পূর্ণ A4 এক পাতা, নিজের নকশায় (AI ফাইল)
বাসাজ সদস্য এজেন্সি
- ফি
- ২৫,০০০ টাকা
- কী পাবে
- প্রতিষ্ঠানের পরিচিতি, সঙ্গে চার সেমিনার ও ফেয়ারের লোগো বোর্ডে লোগো
| কে | ফি | কী পাবে |
|---|---|---|
| জাপানি শিক্ষাপ্রতিষ্ঠান | ¥১,০০,০০০ | পূর্ণ A4 এক পাতা, নিজের নকশায় (AI ফাইল) |
| বাসাজ সদস্য এজেন্সি | ২৫,০০০ টাকা | প্রতিষ্ঠানের পরিচিতি, সঙ্গে চার সেমিনার ও ফেয়ারের লোগো বোর্ডে লোগো |
আবেদনের ধাপ ও শেষ তারিখ
৫ ডিসেম্বর ২০২৬
- কাজ
- নিবন্ধনের শেষ দিন। স্টল, তথ্য কণিকা আর স্কলারশিপ — তিনটার নিবন্ধন একসঙ্গে, একটাই Google ফর্মে।
১০ ডিসেম্বর ২০২৬
- কাজ
- নিশ্চিতকরণ — স্টল নম্বর আর QR কোড জানানো, তথ্য কণিকার ইনভয়েস পাঠানো
২০ ডিসেম্বর ২০২৬
- কাজ
- জমা দেওয়ার দিন — তথ্য কণিকার লেখা, লোগো ও ছবি, স্কলারশিপের বিবরণ, MOU-র বিষয়
২৫ ডিসেম্বর ২০২৬
- কাজ
- আসা-থাকার নির্দেশিকা পাঠানো — হলের ম্যাপ, কখন পৌঁছাতে হবে, হোটেল ও বিমানবন্দর থেকে আনার ব্যবস্থা, নৈশভোজের সময়
৫ জানুয়ারি ২০২৭
- কাজ
- তথ্য কণিকা ছাপা শেষ
৭ জানুয়ারি ২০২৭
- কাজ
- অনলাইনে শেষ আলোচনা — ৩০ মিনিট
১১ জানুয়ারি ২০২৭
- কাজ
- হলে স্টল সাজানো
১২ জানুয়ারি ২০২৭
- কাজ
- ফেয়ার
২০ জানুয়ারির মধ্যে
- কাজ
- ধন্যবাদপত্র আর ফলাফলের হিসাব — দর্শনার্থীর সংখ্যা, প্রতিটি স্কুলের আগ্রহীদের তালিকা (এক্সেল ফাইল) ও ছবি
| তারিখ | কাজ |
|---|---|
| ৫ ডিসেম্বর ২০২৬ | নিবন্ধনের শেষ দিন। স্টল, তথ্য কণিকা আর স্কলারশিপ — তিনটার নিবন্ধন একসঙ্গে, একটাই Google ফর্মে। |
| ১০ ডিসেম্বর ২০২৬ | নিশ্চিতকরণ — স্টল নম্বর আর QR কোড জানানো, তথ্য কণিকার ইনভয়েস পাঠানো |
| ২০ ডিসেম্বর ২০২৬ | জমা দেওয়ার দিন — তথ্য কণিকার লেখা, লোগো ও ছবি, স্কলারশিপের বিবরণ, MOU-র বিষয় |
| ২৫ ডিসেম্বর ২০২৬ | আসা-থাকার নির্দেশিকা পাঠানো — হলের ম্যাপ, কখন পৌঁছাতে হবে, হোটেল ও বিমানবন্দর থেকে আনার ব্যবস্থা, নৈশভোজের সময় |
| ৫ জানুয়ারি ২০২৭ | তথ্য কণিকা ছাপা শেষ |
| ৭ জানুয়ারি ২০২৭ | অনলাইনে শেষ আলোচনা — ৩০ মিনিট |
| ১১ জানুয়ারি ২০২৭ | হলে স্টল সাজানো |
| ১২ জানুয়ারি ২০২৭ | ফেয়ার |
| ২০ জানুয়ারির মধ্যে | ধন্যবাদপত্র আর ফলাফলের হিসাব — দর্শনার্থীর সংখ্যা, প্রতিটি স্কুলের আগ্রহীদের তালিকা (এক্সেল ফাইল) ও ছবি |
জাপানে নববর্ষের ছুটি ২৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি। তাই জাপানি প্রতিষ্ঠানের সব কাজ ২৫ ডিসেম্বরের মধ্যে সেরে রাখা হবে।
টাকা ও বাতিলের নিয়ম
- স্টলের ৫০% অগ্রিম, বাকিটা আয়োজনের আগে।
- অগ্রিম ফেরত দেওয়া হয় না। আয়োজন স্থগিত হলে পরের আয়োজনে সমন্বয় হবে।
- স্টল শেষ হয়ে গেলে নিবন্ধনের তারিখের আগেই বুকিং বন্ধ হতে পারে।
- তথ্য কণিকার ফি ইনভয়েস পাওয়ার পর দিতে হবে। জাপান থেকে পাঠালে প্রেরকের নামে (振込名義) প্রতিষ্ঠানের নামটা লিখবেন।
- টাকা যাবে — বাংলাদেশে BSSAJ PLC-র ব্যাংক একাউন্টে, জাপানে PayPay ব্যাংকের কর্পোরেট একাউন্টে। নম্বর ইনভয়েসে থাকবে।
যে প্রশ্নগুলো বেশি আসে
- বাসাজ নিজে কি শিক্ষার্থী পাঠায়?
- না। বাসাজ ছাত্রকল্যাণমূলক অলাভজনক সংগঠন। শিক্ষার্থী তৈরি করা আর পাঠানোর কাজটা করে এর সদস্য ভাষাশিক্ষাকেন্দ্রগুলো। বাসাজ ভিসা, ভর্তি বা চাকরির কোনো ব্যবস্থা করে না। ফেয়ারে স্কুল সরাসরি কেন্দ্রগুলোর সঙ্গে কথা বলবে, আর কার সঙ্গে কাজ করবে সেটা পুরোপুরি স্কুলের সিদ্ধান্ত।
- নামের শুরুতে “ফ্রি” কেন?
- শিক্ষার্থী ও অভিভাবকের প্রবেশ পুরোপুরি ফ্রি, জাপানি ভাষা স্কুলের স্টলও ফ্রি। কোনো টিকিট বা প্রবেশ ফি নেই।
- স্টল কি সত্যিই ফ্রি?
- জাপানি ভাষা স্কুলের জন্য হ্যাঁ, স্টল ফি নেই। বিশ্ববিদ্যালয় আর কারিগরি স্কুলের ক্ষেত্রে আলোচনা করে ঠিক হবে। বাংলাদেশি এজেন্সির স্টল ফি দিয়ে নিতে হয়।
- ফেয়ারের পরে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য পাব কীভাবে?
- প্রতিটি স্টলের নিজের QR কোড থাকবে। শিক্ষার্থী নিজে সম্মতি দিয়ে নাম, যোগাযোগ, JLPT/NAT লেভেল আর কোন সেশনে ভর্তি হতে চায় সেটা লিখবে। ২০ জানুয়ারির মধ্যে প্রতিটি স্কুল নিজের আগ্রহীদের তালিকা (এক্সেল ফাইল) আর এক পাতার সারসংক্ষেপ পাবে। এক স্কুলের তথ্য আরেক স্কুলকে দেওয়া হয় না।
- ঢাকায় আসতে না পারলে কী করব?
- তথ্য কণিকায় পরিচিতি (B) আর স্কলারশিপ প্রস্তাব (C) দিতে পারেন। ব্রোশিওর পাঠিয়ে দিলে বাসাজের তথ্য ডেস্কে রাখা হবে।
- ভাষা নিয়ে অসুবিধা হবে?
- বাসাজের জাপানি-জানা স্বেচ্ছাসেবকরা থাকবেন। নিবন্ধনের সময় বলে দিলে আপনার স্টলে নির্দিষ্ট দোভাষী দেওয়া হবে।
আয়োজক ও যোগাযোগ
- আয়োজক
- বাংলাদেশি স্টুডেন্টস’ সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান (বাসাজ)一般社団法人在日バングラデシュ人学生支援協会
- বাংলাদেশে পরিচালনা
- BSSAJ PLC · রেজি. নং C-213129
- জাপান অফিস
- 〒132-0035 · 2-25-15 (1F) Hirai, Edogawa-ku, Tokyoটেলিফোন: +81 90 9155 2656 · +81 80 4777 1677
- বাংলাদেশ অফিস
- S M Bhaban, Cha-75/C (4th Floor), North Badda, Pragati Sarani, Dhaka-1212টেলিফোন: +880 1689 448555
- ইমেইল
- info@bssaj.org · bssajapan@gmail.com
- ওয়েবসাইট
- www.bssaj.org





