ফ্রি জাপান এডুকেশন ফেয়ার ২০২৭ — জাপানের স্কুল বেছে নাও, ঢাকায় বসেই

জাপানে পড়তে যেতে চান? বাংলাদেশি স্টুডেন্টস’ সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান (বাসাজ) আয়োজন করছে ফ্রি জাপান এডুকেশন ফেয়ার ২০২৭। জাপানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে ঢাকায় বসেই সরাসরি কথা বলার সুযোগ।
কারা আসবেন
জাপানে পড়তে আগ্রহী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক। প্রবেশ ফ্রি।
সময় ও স্থান
১২ জানুয়ারি ২০২৭, মঙ্গলবার, সকাল ১০টা – সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময়)
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB), হল ৪, ঢাকা
মেলায় যা থাকছে
- জাপানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা: কোর্স, খরচ, যোগ্যতা, ভিসার কাগজপত্র, শিক্ষার্থী-জীবন
- স্কলারশিপ ও ফি ছাড়ের ঘোষণা, সরাসরি স্কুলের মুখ থেকে
- মঞ্চে স্কুল পরিচিতি, বড় পর্দায় স্কুলের ছবি ও ভিডিও
- স্টলে দোভাষী: বাংলা, ইংরেজি ও জাপানি
- প্রশ্নোত্তর পর্ব "জাপানে পড়াশোনা ও জীবন"
- মঞ্চে স্কুল ও ভাষাকেন্দ্রের মধ্যে সমঝোতা স্মারক (MOU) সই
- বাসাজের সদস্য ভাষা সেন্টার ও এজেন্সি এক জায়গায়
রেজিস্ট্রেশন
এই পাতা থেকে আগে রেজিস্ট্রেশন করলে প্রবেশের জন্য একটি QR পাস পাবেন। রেজিস্ট্রেশন না করলেও ঢুকতে পারবেন।
মেলার আগে চার জেলায় সেমিনার
বাসাজ জাপান শিক্ষা সেমিনার ২০২৭: ৩ জানুয়ারি মুন্সিগঞ্জ · ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ · ৬ জানুয়ারি কুমিল্লা · ৮ জানুয়ারি বগুড়া। হল ও সময় পরে জানানো হবে।
সাপোর্টিং পার্টনার: JPT (Japanese Proficiency Test) · আইটি পার্টনার: AgencyBook · হালাল ফুড পার্টনার: Padma Co., Ltd. ও Jannat Halal Food
বিস্তারিত: bssaj.org/education-fair-2027 · প্রশ্ন থাকলে লিখুন: info@bssaj.org




