JLPT কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও জাপন গাইডলাইন সেমিনার ২১ সেপ্টেম্বর
জুলাই ২০২৬ JLPT-তে উত্তীর্ণ শিক্ষার্থীদের সবর্ধনা এবং জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ত হবে ঢাকায়।

আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাচ্ছে "JLPT কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও জাপান গাইডলাইন সেমিনার ২০২৬"। আয়োজনে জাপানে বলাদেশি শিক্ষার্থী সহায়তা সংস্থা (বাসাজ)।
অনুষ্ঠানের প্রথম পর্বে জুলাই ২০২৬ JLPT পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হবে। দ্বতীয় পর্বে থাকছে জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক দিকনিরশনামূলক সেমিনার।
সেমিনারের আলোচ্য বিষয়
- জাপানে শিক্ষা, কর্মসংস্থান ও বর্তমান পরিস্থিতি
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা
- অক্টোবর ২০২৬ সেমিস্টারে জাপানগামী শিক্ষার্থীদের প্রস্তুতি ও ওরিয়েন্টেশন
- ভিসা, ইমিগ্রেশন, জীবনযাপন ও পার্ট-টাইম কাজের বাস্তব নির্দেশনা
কারা অংশ নিতে পারবেন
JLPT উত্তীর্ণ শিক্ষার্থী, জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবক, এবং বাংলাদেশ ও জাপানের জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিনিধিবৃন্দ।
সময় ও স্থান
২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ঢাকা
বিস্তারিত জানতে ইমেইল করুন bssajapan@gmail.com ঠিকানায়।
